ঢাকা, , ,
ঢাকা, , ,

সাংবাদিকদের সাথে গুইমারা উপজেলা জামায়াতের মতবিনিময় সভা

গুইমারা, খাগড়াছড়ি প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার উদ্যেগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২০ নভেম্বর ২০২৪, বুধবার সকালে উপজেলা জামায়াতে ইসলামি কার্যালয়ে মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতি ধর্মের ভেদাভেদ ভুলে সবাইকে সাথে নিয়ে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠণ করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ।ফ্যাসিবাদি সরকারের হাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ নাগরিক ও সাংবাদিক সহ কেউ নিরাপদ ছিলোনা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ফ্যসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি তিন জন সাংবাদিক শাহাদাত বরণ করেছে। প্রত্যেক শহীদ পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পুলিশের গুলিতে নিহত সাংবাদিক মেহেদী হাসান ও জাহাঙ্গীরের শিশু সন্তানদের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংবাদিক সমাজ সহ নির্যাতিত মানুষের পাশে জামায়াতে ইসলামী ছিলো আছে থাকবে ইনশাআল্লাহ।

 

বক্তারা আরো বলেন, বিগত ১৬ বছর সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়। সাংবাদিক সমাজকে মুক্তভাবে সংবাদ পরিবেশন করতে দেয়নি।সাংবাদিকদের জাতীর বিবেক উল্লেখ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিক সমাজের সহায়তা চান জামায়াত নেতারা।

 

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে গুইমারা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, গুইমারা উপজেলা সেক্রেটারি সাজিদুর রহমান, সমাজ সেবা সম্পাদক ডাক্তার ওমর ফারুক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মঈন উদ্দিন সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com