ঢাকা, , ,
ঢাকা, , ,

সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত

মোকতাদের হোসেন, মানিকছড়ি,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

২০ নভেম্বর ২০২৪, বুধবার সকালে পাহাড়ের শান্তি, শৃঙ্খলা নিরাপত্তার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি উপস্থিত ছিলেন।

 

সভায় অন্যান্যের মধ্যে গুইমারা সরকারি কলেজের প্রিন্সিপাল মোঃ নাজিম উদ্দিন, গুইমারা থানার (ওসি) মোঃ এনামুল হক চৌধুরী, মানিকছড়ি থানার ওসি মোঃ মাহামুদুল হাসান, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সোহাগ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি, মোঃ এনামুল হক এনাম, খাগড়াছড়ি নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোক্তাদের হোসেন, সাংবাদিক আবুল বাশার, সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, গুইমারা বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ আরমানসহ আরো অনেক হেডম্যান, কারবারি, মেম্বার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি”কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, অবৈধ বালু উত্তোলন,পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, খুন ঘুম অপহরণ, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com