ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে ছাত্র-জনতা গণঅভ্যুথানে আহত ও শহিদদের স্বরণে স্বরণসভা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতা গণ অভ্যুথানে আহত ও শহিদদের স্বরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্বরণ সভা করেছে জেলা প্রশাসন।

 

২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

 

এ সময় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা ও শহীদদের মাগফেরাত এবং দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া কামনা করা হয়।

 

স্মরণ সভায় জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান শহিদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, তাদের এই আত্মত্যাগ আমাদের দেশের গণতন্ত্র রক্ষায় একটি মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে। গণ-অভ্যুত্থানের শিক্ষা থেকে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত হয়ে প্রত্যেকের অধিকারের বিষয়ে সচেতন হওয়ারও আহবান জানান।

 

স্বরণ সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মো. ছাবের, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিনিধি প্রমুখ।

 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com