ঢাকা, , ,
ঢাকা, , ,

গুইমারা উপজেলা জামায়াতের নব-নির্বাচিত আমীরের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার আমীর নির্বাচিত হয়েছেন ডা: মো: রফিকুল ইসলাম।

 

গত ১২ নভেম্বর মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রোকনদের সরাসরি ভোটে ২০২৫-২০২৬ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হন তিনি।

 

২৮ নভেম্বর ২০২৪ , বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব- নির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করান খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।

এ  সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সাজিদুর রহমান, অফিস ও বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক, সমাজ কল্যাণ সম্পাদক ডা: ওমর ফারুক, উপজেলা টিম সদস্য আমিনুল ইসলাম, আবুল হোসাইন বাবুসহ বিভিন্ন ইউনিট সভাপতি সেক্রেটারি বৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com