ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে জামায়াতের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার ওলামা শাখার উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

৩০ নভেম্বর ২০২৪, শনিবার সকালে ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা শেখ আহমদ মজুমদারের সভাপতিত্বে দারুল আইতাম এতিমখানার সম্মেলন কক্ষে ওলামা মাশায়েখদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়।

 

প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান ওলামা মাশায়েখদের উদ্দেশ্য করে বলেন, নামাজের মতই দ্বীন প্রচার যে ফরজ তা মানুষদের বুঝাতে হবে।কোরআন শুধু তেলাওয়াত নয় বরং তা আমলও করতে হবে।

 

সম্মেলনের প্রধান বক্তা ডক্টর অধ্যক্ষ মাওলানা শাহজাহান আল মাদানী সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ, মাওলানা আবুল কালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলার আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আবুল হোসেন প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, পথ হারা মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য আলেম-ওলামা দেরকেই এগিয়ে আসতে হবে। এজন্য তাদেরকে গভীর অধ্যয়নের পাশাপাশি গবেষণাও করতে হবে। আলেমদেরকে শুধু জ্ঞান অর্জন করলেই চলবে না পুঙ্খানুপুঙ্খভাবে তা আমল করতে হবে। দ্বীনের দাওয়াতের কাজ ,কোনো কালে, কোন জায়গায় বন্ধ করা যাবে না; যে কোনো পরিবেশে যে কোনো স্থানে এই দাওয়াত জারি রাখতে হবে।ওলামা মাশায়েখদেরকে যে কোনো পরিস্থিতিতে আল্লাহ ও তাঁর রাসূলের প্রদর্শিত পথে পূর্ণরূপে দৃঢ় থাকতে হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com