ঢাকা, , ,
ঢাকা, , ,

চিকিৎসা সেবা ও অসহায়দের মাঝে সহায়তা প্রদান করলো খাগড়াছড়ি সেনা জোন

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
জেলার পানছড়ি উপজেলার দুর্গম শুকনাছড়ি সরকারকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চিকিৎসা সেবা ও অসহায়দের মাঝে সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি সেনা জোন।

২ ডিসেম্বর ২০২৪, সোমবার সকাল থেকে দিনব্যাপি প্রদিপ পাড়া .মধুপাড়া ,বলি পাড়া ,নীলধন পাড়ার স্থানীয় ত্রিপুরা জনগোষ্ঠীর মাঝে শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খাগড়াছড়ি সেনা জোনের সার্বিক তত্বাবধানে ৪ জন মেডিক্যাল অফিসার তাদের সহযোগীদের নিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় মেডিকেল ক্যাম্পেইনের প্রধান অতিথি খাগড়াছড়ি সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি, ও ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম, এফসিপি এস, এমসিপিএস, ডিসিপি, শারীরিক প্রতিবন্ধী রোগীদের জন্য হুইল চেয়ার, ক্রাচ ওয়াকিং স্টিক, হ্যান্ড ওয়াকিং স্টিং এবং গরিব ও অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

 

 

মেডিক্যাল ক্যাম্পেইনে খাগড়াছড়ি সেনা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন শামিন তাহজিব, ক্যাপ্টেন লাবনী জামান, এমডিএস, ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, আরএমও, খাগড়াছড়ি জোন , ডাক্তার বিদর্শী চাকমা, এমবিবিএস, মেডিকেল অফিসার, পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা প্রদান করেন।

 

অন্যান্যদের মধ্যে পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন, শ্যামল মিত্র চাকমা, সহকারী মেডিক্যাল অফিসার,পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় ইউপি সদস্য দয়াময় ত্রিপুরা, কারবারী মানিক সিংহ ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন সুষ্ঠ ও সফলভাবে সম্পন্নের জন্য খাগড়াছড়ি জোন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

 

মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় শিক্ষার্থী সিম্পীলি ত্রিপুরা সহ বেশ অনেকেই নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্গম এলাকায় যাতায়াত ব্যবস্থা ভালো নেই। সামান্য কাটা ছেড়া ও জ্বর হলেও ৫/৬ শত টাকা সিএনজি অথবা মোটর সাইকেল ভাড়া দিয়ে ওষুধ কিনে নিতে হয় । শুকনাছড়ি এলাকায় একটি স্থায়ী কমিউনিটি ক্লিনিক স্থাপন করে এলাকার মানুষের চিকিৎসা সেবার দুঃখ ঘোচানো সম্ভব। স্থায়ী চিকিৎসা সেবার সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

 

খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি জানান- চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের দুর্গম এলাকায় দুস্থ ও অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা করা হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com