ঢাকা, , ,
ঢাকা, , ,

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে ঘরোয়াভাবে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২ ডিসেম্বর ২০২৪,সোমবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন জিরুনা ত্রিপুরা বলেন,‘একে অপরের প্রতি সম্মান ও সহানুভূতির মাধ্যমে অনেক কঠিন পরিস্থিতি সমাধান করা সম্ভব। পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশের একটি অমূল্য সম্পদ। এর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। শান্তি ও স্থিতিশীলতা ছাড়া এই অঞ্চলের যথাযথ উন্নয়ন সম্ভব নয়। আমরা সবাই মিলে একসাথে কাজ করে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত করতে পারি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে সক্ষম হব।

 

এ সভায় নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, পরিষদ সদস্য মো: শহিদুল ইসলাম (সুমন), প্রফেসর আবদুল লতিফ, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ্ মোঃ ওয়ালী উল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা রাজু আহমেদ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com