ঢাকা, , ,
ঢাকা, , ,

‘হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য বেড়েছে’

স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের রাজনৈতিক মহল এবং তাদের সংবাদমাধ্যমগুলোতে উসকানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

গতকাল সোমবার নিজের এক্সের এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার নিন্দা জানিয়ে তারেক রহমান বলেন, ভারতে ভুল তথ্যে ভরা ইকো চেম্বার রয়েছে যার মাধ্যমে দেশটি বাংলাদেশবিরোধী মনোভাবকে উসকে দিচ্ছে। আগরতলায় বাংলাদেশি কনস্যুলেটে সর্বশেষ হামলায় বিভ্রান্তির যে প্রভাব ফুটে উঠেছে তা শুধু প্রতিবেশীদের মধ্যে বিভেদই সৃষ্টি করবে।

আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের অবশ্যই স্বীকার করতে হবে যে, প্রায় ২০০ মিলিয়ন (২০ কোটি) জনসংখ্যার বাংলাদেশ একক কোনো দেশের স্বার্থে কাজ করে না।

বিশেষ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে দুই দেশের সম্পর্কের মূল্যায়নের ক্ষেত্রে জোর দেন তিনি।

তারেক রহমান বলেন, বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন বাংলাদেশ। তবে মনে রাখতে হবে আমরা ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। এখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষ প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত রয়েছে।

দলীয় নেতাকর্মীসহ দেশের সবাইকে উসকানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com