ঢাকা, , ,
ঢাকা, , ,

স্বর্ণমন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রীর ওপর হামলা

ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

বুধবার সকালে মন্দিরে বাদলের ওপর গুলি চালান এক দুর্বৃত্ত। তবে তার গায়ে গুলি লাগেনি।

তখন আশপাশে থাকা জনতা তাকে ধরে ফেলেন।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ধর্মীয় শাস্তির কারণে স্বর্ণমন্দিরের বাইরে পাহারা দেওয়ার কাজ করছিলেন সুখবীর। হঠাৎ সেখানে হামলা চালান এক দুর্বৃত্ত। যদিও মন্দির কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে। কাছাকাছি ছিলেন অকালি দলের নেতারাও। তাদের তৎপরতায় দ্রুত ধরে ফেলা সম্ভব হয় হামলাকারীকে।

অকালি দলের সাবেক সাংসদ নরেশ গুজরাল এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পাঞ্জাবে অপরাধীরা কতটা অনায়াসে ঘুরে বেড়াচ্ছে তার প্রমাণ এই হামলা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com