ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ’র সহযোগিতায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম ” শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৪ ডিসেম্বর ২০২৪ , বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়)’র অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগম।

 

মতবিনিময় সভার শুরুতেই প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে শিশু,কিশোর-কিশোরী ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

 

ভার্চুয়ালি বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তর (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়)’র অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগম বলেন, বিভিন্ন দপ্তর তাদের কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে বাল্যবিয়ের ক্ষতিকর বার্তাটি পৌঁছাতে কাজ করছে। আইন প্রয়োগের পাশাপাশি জন সচেতনতা ও জনমতের মাধ্যমে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সকল অংশীজন একযোগে কাজ করার মাধ্যমেই এ ধরনের সামাজিক সমস্যা প্রতিরোধ করা সম্ভব। প্রান্তিক পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন সভা -সেমিনার, উন্মুক্ত বৈঠক, চলচ্চিত্র প্রদর্শন, পল্লী সংগীতের মাধ্যমেও সচেতনতা বৃদ্ধির জন্য সারাদেশের ৬৪ টি জেলা এবং ৪টি উপজেলা সহ মোট ৬৮টি তথ্য অফিস কাজ করছে। মানুষের আচরণ গত পরিবর্তনের মাধ্যমে সামাজিক সমস্যাগুলো দূর করতে তথ্য অফিস প্রান্তিক পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

পরে উন্মুক্ত আলোচনায় খাগড়াছড়ি পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক আব্দুল্লাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ খলিলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরু গন বক্তব্য রাখেন।

 

এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি, ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com