ঢাকা, , ,
ঢাকা, , ,

আসলেই কি ১৮১ কিলো. গতিতে বল করেছেন সিরাজ?

অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ঘণ্টায় ১৮১.৬ কিলোমিটার গতিতে বল করেছেন নেট দুনিয়ায় হৈ-চৈ পড়েছে। যদিও নেটিজেনদের বেশিরভাগই সেটি নিয়ে কৌতুকে মেতেছেন। আদতে ভুলটা করেছে বলের গতি নির্ণয়কারী প্রযুক্তি স্পিডোমিটার। 

প্রযুক্তিগত সেই ভুলের পর সিরাজ বিশ্বের সবচেয়ে গতিময় পেসার বলে ঠাট্টায় মাতেন ক্রিকেটভক্তরা। অনেক সংবাদমাধ্যমও সেটিকে বিশ্বরেকর্ড বলে নিজেদের শিরোনাম বানিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ঘণ্টায় ১৬১.৩ (১০০.২৩ মাইল) কিলোমিটার গতিতে বল করার রেকর্ড রয়েছে পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারের। ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড গড়েন।

তার বলে ১৮১ কিলো. গতি নিয়ে সামাজিক মাধ্যমে একজন মজা করে লিখেছেন, সিরাজকে দেখে স্পিডোমিটারও ভয় পায়। কেউ লিখলেন, সবার সামনে উপস্থিত হচ্ছেন বিশ্বের দ্রুততম বোলার। কেউ আবার মজা করেছেন– ‘ভিভ রিচার্ডসের পর এবার শোয়েব আখতারের মতো পারফরমেন্সও তিনি দেখাতে চাইছেন’ ‍উল্লেখ করে। সিরাজের সেই বলের গতি আসলে কত ছিল সেটি আর জানা যায়নি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com