ঢাকা, , ,
ঢাকা, , ,

ড. মুহাম্মদ ইউনূসকে মেজর মান্নানের খোলা চিঠি

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে ঐক্যমত জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর অব আবদুল মান্নানের খোলা চিঠিতে তিনি লিখেছেন:

মাননীয় মহোদয়,
আসসালামু আলাইকুম।
আমরা গভীর উদ্বেগের সাথে অনুধাবন করছি যে, ভারতের কেন্দ্রীয় সরকার, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী ও সে দেশের গণমাধ্যমে  বাংলাদেশ সরকারকে নিয়ে নানামুখী মিথ্যাচার এবং ত্রিপুরার আসামে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসে উগ্রবাদীদের হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকার চরম অবমাননা বাংলাদেশের দেশপ্রেম জনগণেকে ব্যথিত এবং একই সাথে উত্তেজিত করেছে। বর্তমান সরকারের প্রধান হিসাবে আপনি ইতোমধ্যে তৎপর হয়েছেন। আপনি রাজনৈতিক দল ও বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় করণীয় নিয়ে আলোচনা করেছেন। ভারতের ঘৃণ্য অপতৎপরতার বিরুদ্ধে আপনার দৃঢ় অবস্থানকে দেশবাসী আগ্রহ নিয়ে সমর্থন করেছে। দেশবাসীর আবেগের সাথে বিকল্পধারা বাংলাদেশের নেতৃবৃন্দ আপনার নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের যেকোন ঝুঁকি মোকাবেলায় সর্বদা প্রস্তুত। নতুন বাংলাদেশ পুনর্গঠনে আপনার নেয়া প্রশংসনীয় উদ্যোগে সম্পৃক্তি হতে আমরা ব্যাকুল হয়ে আছি। আমরা উৎসাহ ও উদ্দীপনার সাথে অপেক্ষা করে আছি কখন আপনি নিবন্ধিত রাজনৈতিক দল বিকল্পধারা বাংলাদেশকে আপনার দেশ গঠনের দৃঢ় সংকল্পের সাথে সম্পৃক্ত করবেন। আমরা আপনার সরকারের আহ্বানের অপেক্ষায় অধীর হয়ে আছি।

ভারতের বিদ্বেষপূর্ণ অপতৎপরতা বিশ্লেষণ করলে বুঝতে পারি, ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হাতিয়ার করে বাংলাদেশের পায়ে লোহার শিকল পড়িয়ে বাংলাদেশকে খাবলে খাবলে ছিন্নভিন্ন করে দিয়েছিল ভারত। সেই মানুষখেকো বাঘ এখন দিশেহারা। তারা বুঝতে পেরেছে, বাংলাদেশের মানুষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য কত সহজেই তাদের জীবন উৎসর্গ করতে পারে। ভারতকে বাংলাদেশের ন্যায্য হিস্যা এখন বুঝিয়ে দিতেই হবে। আন্তর্জাতিকভাবে সমাদৃত ও পুরস্কৃত এবং নোবেল বিজয়ী বাংলাদেশের গর্বিত সন্তান ড. মুহাম্মদ ইউনূসকে কোনভাবেই টলানো যাবে না। আপনার দেশপ্রেমের অনুপম সৌন্দর্যৈর পূর্ণরূপ বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই।

নতুন বাংলাদেশ পুনর্গঠনে সম্পৃক্ত হতে আমরা আপনার সরকারের আহ্বানের অপেক্ষায় আছি। আমরা আপনার সুস্বাস্থ্য ও নিশ্চিত সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com