ঢাকা, , ,
ঢাকা, , ,

গ্রেপ্তার অভিযান জোরদারে আলোচনা হয়েছে

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গ্রেপ্তার অভিযান আরো কীভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এর ফল খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন।

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলার কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি সামনে যে ইভেন্টগুলো আছে সেগুলো কীভাবে সুষ্ঠুভাবে করা যায় সেটা আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে আলোচনা হয়েছে।

গ্রেপ্তার অভিযান কাদের লক্ষ্য করে পরিচালনা করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং নানাভাবে উসকানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com