ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ,খাগড়াছড়ি :
পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরণের জনকল্যাণ মূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।

 

২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি।

 

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলার ছয়শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেনাবাহিনীর পক্ষ হতে শীতবস্ত্র উপহার পেয়ে সাধারণ দুস্থঃ মানুষ অত্যন্ত আনন্দিত হয়ে ,সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

শীতবস্ত্র বিতরণ কালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বলেন, অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে খাগড়াছড়ি রিজিয়ন সবসময় পাশে ছিল, রয়েছে এবং পাশে থাকবে। আগামীতে এই ধরণের জনকল্যাণ মূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com