ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

এম জামান রাজ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের জিরো মাইল সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত অপর আরোহি মুহুর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছে।

 

২ জানুয়ারী ২০২৫ ,বৃহস্পতিবার ভোরে খাগড়াছড়ি জেলামুখি আরুটিলা এলাকা হতে নামার পথে সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী মো. ফিরোজ দুর্ঘটনা স্থলেই নিহত এবং অপর আরোহী মো. রাকিব কাজী গুরুতর আহত হয়েছেন। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে এবং আহত রাকিবকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মো. ফিরোজ বান্দরবান জেলার লামা উপজেলার সিলাছড়ি এলাকার মো. কামালের ছেলে। আহত মো. রাকিব কাজী গোপালগঞ্জ জেলার চকল পুর গ্রামের ওয়াহাব কাজীর ছেলে। তারা মাটিরাঙ্গা যাওয়ার পথে সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটির চালক দ্রুত পালিয়ে যায়।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানিয়েছেন, ফিরোজ ঘটনা স্থলেই মারা গেছেন। রাকিবের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরবর্তী পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com