ঢাকা, , ,
ঢাকা, , ,

৩ পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের একাদশ

প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। যদিও পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে তাদের আরও একটি ম্যাচ বাকি। আগামীকাল (শুক্রবার) দুই দল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে। তার আগে আজ একদিন আগেই প্রোটিয়ারা একাদশ ঘোষণা করেছে। যেখানে পরিবর্তন এসেছে ৩টি। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে (২০২৩-২০২৫) টেম্বা বাভুমার দলটি এখনও শীর্ষে রয়েছে।

স্বাগতিকরা আগের ম্যাচের একাদশে থাকা টনি ডি জর্জি, করবিন বখ ও ড্যান প্যাটারসনকে বিশ্রাম দিয়েছে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন পেস অলরাউন্ডার উইয়ান মুল্ডার, স্পিন-অলরাউন্ডার কেশভ মহারাজ এবং এখনও টেস্টে অভিষেক না হওয়া পেসার কেনা মাফাখা। এর আগে প্রথম টেস্টে পাকিস্তানকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ উইকেটে হারিয়েছিল প্রোটিয়ারা। যেখানে বখ ও প্যাটারসনের বেশ বড় ভূমিকা ছিল।

ম্যাচের প্রথম ইনিংসে প্যাটারসন ৫ উইকেট এবং পরেরটিতে ১ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে, ব্যাট হাতে ৮১ রানের পর বোলিংয়ে ৪ উইকেট শিকার করেন বখ। দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়া ডি জর্জি অবশ্য প্রথম ম্যাচের দুই ইনিংসেই ছিলেন ব্যর্থ। দুই ইনিংসেই তার রান ছিল সমান ২ করে।

এ ছাড়া প্রথম টেস্ট জয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে এইডেন মার্করাম, বাভুমারা কার্যকরী ইনিংস খেলেন। টপ অর্ডার রায়ান রিকেলটনরা যদিও ভালো করতে পারেননি। তবে রিকেলটন-মার্করামই আগামীকাল ওপেন করতে যাচ্ছে প্রোটিয়াদের হয়ে। টপ অর্ডারে দেখা যাবে একাদশে ফেরা মুল্ডারকে। মিডল অর্ডারে বিশ্বস্ত নাম বাভুমার সঙ্গে থাকছেন ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম ও কাইল ভেরেইনারা।

পেস আক্রমণ বেশ শক্তিশালী প্রোটিয়া দলটির। কাগিসো রাবাদা, মার্কো জানসেনের সঙ্গে মহারাজ ও মাফাখা বোলিং বিভাগ সামলাবেন। বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশ : এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইনা, মার্কো জানসেন, কেষভ মহারাজ, কাগিসো রাবাদা ও কেনা মাফাখা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com