ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সহযোগী উপকরণ প্রদান

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
জেলার পানছড়ি উপজেলায় পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিমের উদ্যোগে মাইক্রোফোন সহ মাল্টিসাউন্ড বক্স প্রদান করেন।

 

১৩ জানুয়ারি ২০২৫ ,সোমবার দুপুরে বিদ্যালয়ের অভ্যন্তরীণ অনুষ্ঠান ও প্রাত্যাহিক সমাবেশের সুবিধার্থে মাইক্রোফোন সহ মাল্টিসাউন্ড বক্স প্রদান করেন।

 

প্রধান শিক্ষক বিপাশা সরকার নিজ হাতে উপহার গ্রহণ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীর পরিমাণ বেশি হওয়ায় বিভিন্ন অনুষ্ঠান ও প্রাত্যাহিক সমাবেশের পিছনের অংশের শিক্ষার্থী পর্যন্ত কথা পৌঁছায় না। উপহারটি পেয়ে আমাদের বিদ্যালয় খুবই উপকৃত হয়েছি।

 

মোঃ ইব্রাহিম বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষায় ও সামাজিক উন্নয়ন মূলক সকল কাজে আমি এবং আমার দল বিএনপি সর্বদাই প্রস্তুত আছি।

এ সময় পানছড়ি বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com