ঢাকা, , ,
ঢাকা, , ,

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৮ জুন) সকাল ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার আল আমিন(১৫)। অপর ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এছাড়া আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারলেও অপর ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com