ঢাকা, , ,
ঢাকা, , ,

কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে জাবির (২) ও আদিব (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এ ঘটনা ঘটে।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশু জাবির খামার বেলদহ গ্রামের আব্দুল হামিদ বাবুর ছেলে। আর আদিব একই গ্রামের আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে। বাবু ও ভুট্টু আপন ভাই।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আবু হোসেন বলেন, আমার দুই ভাতিজা সকাল সাড়ে ৯টার দিকে খেলার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com