ঢাকা, , ,
ঢাকা, , ,

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখায় নতুন পরিচালক

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখায় নতুন পরিচালক পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রাজশাহী বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুল আহসান তালুকদারকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন ডা. শেখ দাউদ আদনান। জানা গেছে, তাকে বর্তমানে শাখার ডেপুটি ডিরেক্টর (ডিডি) পদে পদায়ন করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com