ঢাকা, , ,
ঢাকা, , ,

যাত্রাবাড়ীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় পুকুরে ডুবে মো. সিয়াম (১১) ও সাথিনুর (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

সিয়ামকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই মুনসুর মিয়া জানান, সিয়ামের বাবা রাজমিস্ত্রির কাজ করেন। সিয়াম আনসারুল্লাহ মাদ্রাসার শিক্ষার্থী ছিল। আজ সকালে মাদ্রাসা থেকে বাসায় এসে এলাকার অন্যান্য শিশুদের নিয়ে কোনাপাড়া বাড়ির সামনে শাহারিয়া স্টিল মিলের পাশে পুকুরে গোসল করতে নামে। এমন সময় অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। পরে অন্যান্য শিশুর এসে আমাদের সংবাদ দিলে আমরা দ্রুত তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক দুপুর ১টায় মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও জানান, এ ঘটনায় সাথিনুর নামে আরও এক শিশু মারা গেছে। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

 

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, কোনাপাড়ায় একটি পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যজনকে মুগদা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ঢাকা মেডিকেল এবং মুগদা মেডিকেলে অফিসার পাঠিয়েছি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com