ঢাকা, , ,
ঢাকা, , ,

৩০ বছর পর গ্র্যাচুইটি পাচ্ছেন হলি-ফ্যামিলির অবসরপ্রাপ্তরা

দীর্ঘ ৩০ বছর পর গ্র্যাচুইটির বকেয়া অর্থ পাচ্ছেন হলি-ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত ৩৬৪ কর্মকর্তা-কর্মচারী। প্রথম পর্যায়ে হাসপাতালের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মকর্তা-কর্মচারীর ৬৮ পরিবারকে মোট ৬৪ লাখ ৮৬ হাজার ১১২ টাকা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে হাসপাতালের লাইব্রেরি কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব।

হাসপাতালের নিজস্ব তহবিল থেকে পর্যায়ক্রমে বাকি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুইটি প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে আবদুল ওয়াহ্‌হাব বলেন, স্বাধীনতার পর থেকেই স্বাস্থ্যসেবায় গৌরবময় ভূমিকা রাখছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। তবে ১৯৯২ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে শুরু হওয়া বিভিন্ন সময়ের জটিলতায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুইটি প্রদান বন্ধ ছিল।

তিনি বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক হাসপাতালের পুরোনো গৌরব ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বন্ধ থাকা গ্র্যাচুইটি প্রদান শুরু হয়েছে। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের ৭ মাসের বকেয়া বেতন-ভাতা-বোনাস পরিশোধ করাসহ বেতন নিয়মিতকরণ করা হয়েছে।

এসময় আসন্ন ১৫ আগস্টের শহীদদের স্মরণে মাসব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্পেইনেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। জানা গেছে, বিশেষ এই ক্যাম্পেইনে আগস্ট মাসে হাসপাতালের বহির্বিভাগে প্রতি শুক্রবার বিনামূল্যে মা ও শিশু বিষয়ক রোগের চিকিৎসা প্রদান করা হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com