ঢাকা, , ,
ঢাকা, , ,

গাজীপুরে ডাকাত সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

গাজীপুরের সদর থানার মজলিসপুর কাজীপাড়া ব্রিজের সেলুঘাটের পশ্চিম পাশে ডাকাত সন্দেহে আছাবুদ্দিন মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত আছাবুদ্দিন মোল্লা (৬৫) কুড়িগ্রাম জেলার রাজারহাট থানা পুলিশের কালুয়ারচর গ্রামের মৃত পাশান মোল্লার ছেলে। এ ঘটনায় নুর হাসান (৪০) নামে এক যুবক আহত হন। তিনি কুড়িগ্রাম জেলার সদর থানার কালিরআলগাচর গ্রামের মৃত সোহরাব প্রামাণিকের ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর মহানগরের সদর থানা এলাকার মজলিসপুর কাজীপাড়া ব্রিজের সেলুঘাটের পশ্চিম পাশে একটি ইঞ্জিনচালিত নৌকাকে থামাতে সংকেত দেয় এলাকাবাসী। নৌকাটি না থেমে গতি বাড়িয়ে দিয়ে চলতে থাকে। পরে স্থানীয়রা নৌকাটিকে লাঠিসোঠা নিয়ে ধাওয়া করে এবং নৌকাটির উদ্দেশ্যে করে ঢিল ছুঁড়তে থাকে। পরে নৌকায় থাকা আছাবুদ্দিন মোল্লা ও নুর হাসানকে নামিয়ে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই আছাবুদ্দিন নিহত হন।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে আছাবুদ্দিন মোল্লার মরদেহ উদ্ধার করে, নুর হাসানকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসলেই তারা ডাকাত ছিল কিনা। কেন তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com