ঢাকা, , ,
ঢাকা, , ,

জ্বর হলে কি গোসল করা যায়?

বর্ষার জ্বলীয় আবহাওয়ায় বাড়ছে জ্বরের প্রবণতা। সেইসঙ্গে বর্ষায় মশার উৎপাতের ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়াসহ নানা রোগের প্রাদুর্ভাবও বাড়ছে। ফলে জ্বরে ভুগছেন প্রচুর মানুষ, আট থেকে আশি কেউ বাদ নেই। কিন্তু জ্বর এলে দেহের বিশেষ যত্ন নেওয়া জরুরি। বিশেষত গোসল করা উচিত নাকি উচিত নয়? এই প্রশ্নের সঠিক উত্তর নিয়ে দ্বন্দ্ব থেকেই যায়।

জ্বর এলে দেহের তাপমাত্রা বেড়ে যায়। শরীরে যন্ত্রণাও হয়। জ্বর এলে শরীরে দুর্বলতা দেখা দেয়। এই সময় হালকা গরম পানিতে গোসল করা উচিত।

গোসল করলে আপনার জ্বর কমে যাবে এবং পেশী শিথিল হবে। হালকা গরম পানিতে গোসল করলে শরীরের ব্যথাও চলে যায়। জ্বর খুব বেশি হলে খুব ঠান্ডা পানিতে গোসল করা উচিত নয়। এটা করা ক্ষতিকর হতে পারে।

যদি গোসল করা সম্ভব না হয়, তবে কি করা যেতে পারে?

অনেক সময় প্রচণ্ড জ্বরের কারণে শরীরের অত‍্যন্ত প্রদাহ হয়। গোসল করার ইচ্ছে থাকে না। এক্ষেত্র তোয়ালে ভিজিয়ে গা মুছে নিতে পারেন। এতেও জ্বর খানিকটা কমতে পারে। ভেজা তোয়ালে দিয়ে গা মোছা মোটেই খারাপ নয়। এটি করা স্বাস্থ্যের জন্য উপকারী। তবে এক্ষেত্রে বরফের পানি ব্যবহার করা উচিত নয়।

জ্বর এলে কোন ওষুধ খাবেন?

চিকিৎসকদের মতে, জ্বর হলেই প্যারাসিটামল ট্যাবলেট খেতে হবে। দুই-তিন দিন পরও যদি জ্বর না সারে তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে দেখা করে রক্ত পরীক্ষা করাতে হবে।

বর্ষার মৌসুমে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া-সহ নানা রোগের প্রাদুর্ভাব দ্রুত বাড়ছে এবং এ অবস্থায় কোনও অবহেলা করা উচিত নয়। জ্বরের বিষয়ে অবহেলার কারণে আপনার স্বাস্থ্যের অবনতিও হতে পারে এবং হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com