ঢাকা, , ,
ঢাকা, , ,

আলীকদমে সেনা জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

আলীকদম , বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের আলী কদমে বাংলাদেশ সেনাবাহিনী (৩১ বীর) সেনা জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নগত আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

 

২০ সেপ্টেম্বর ২০২৩ বুধবার সকালে আলীকদম সেনা জোনে বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসা, এতিম খানার শিক্ষক, শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের খাবার বিল সহ সর্বমোট ২,৫৪,৭২৯.০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

 

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান, পিএসসি, জোন কমান্ডার, আলীকদম জোন।

 

 

এ সময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতে ও থাকবে।

 

তিনি আরও বলেন, সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।

 

 

উল্ল্যেখ্য যে, জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com