ঢাকা, , ,
ঢাকা, , ,

ফেনীতে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সোনাগাজী , ফেনী :
ফেনীতে পিকআপ চাপায় মো. ওমর ফারুক (৩৬) নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছেন।

 

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ওমর ফারুক উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের নূরুজ্জামানের ছেলে।

 

পুলিশ, নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফারুক মোটর সাইকেল যোগে স্থানীয় ডাকবাংলা বাজারে যাচ্ছিল। এ সময় সোনাগাজী গামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

 

সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান, পিক-আপটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

 

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com