ঢাকা, , ,
ঢাকা, , ,

মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল, সম্পাদক মাহবুব

দুই বছরমেয়াদি মেহেরপুর জেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি তোজাম্মেল আযম সভাপতি ও দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু। নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন- আনোয়ারুল ইসলাম কালু ও মাহবুবুল হক মন্টু।

কমিটির অন্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আকতারুজ্জামান, অর্থ বিষয়ক সম্পাদক বাসসের জেলা প্রতিনিধি দিলরুবা খাতুন, গণযোগাযোগ সম্পাদক দৈনিক জবাবদিহির সিদ্দিকী শাহীন ও দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক আমাদের অর্থনীতির মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্যরা হলেন- দৈনিক দিনকালের হারুনুর রশিদ রবি, আমাদের সূর্যোদয় পত্রিকার মুহম্মদ মহসীন ও ভোরের কাগজের মর্তুজা ফারুক রুপক।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com