ঢাকা, , ,
ঢাকা, , ,

হাসির শক্তি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে: এ্যাড. শাহিদা রহমান রিংকু

স্টাফ রিপোর্টার: শরীয়তপুরে হাস্য উজ্জ্বল ফোরাম (হাউফো)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর ২০২৩) বিকাল ৩ ঘটিকায় জেলা সদরের চৌরঙ্গীর মোড় বেপারী প্লাজায় শরীয়তপুর জেলা হাউফোর নতুন কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভার উদ্বোধন করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হাউফোর কো-চেয়ারম্যান এ্যাড. শাহিদা রহমান রিংকু। প্রধান অতিথি ছিলেন, হাউফোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আল-আমিন শাওন। বিশেষ অতিথি ছিলেন, হাউফোর যুগ্ম মহাসচিব মোঃ ওবায়েদুর রহমান সাইদ, মতিউর রহমান সিকদার। শরীয়তপুর জেলা হাউফোর সিনিয়র সহ-সভাপতি বিএম মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাউফোর ক্রীড়া বিষয়ক সম্পাদক দাউদ মোঃ তুহিন, গণ যোগাযোগ সম্পাদক চুন্নু মাদবর, হাউফো নেতা বাবুল চন্দ্র, সাইদুর রহমান বাবু সহ হাউফোর কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের উদ্বোধক জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও হাউফোর কো-চেয়ারম্যান এ্যাড. শাহিদা রহমান রিংকু ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বক্তব্যে বলেন, হাসির শক্তি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সকলের মুখে হাসি দেখার প্রত্যাশায় আমরা হাউফো। আমরা কখনো কারো কস্টের কারণ হতে চাইনা বা হবোনা। আমরা হাউফো পরিবার একে অন্যের কষ্ট’কে ভাগ করে নিয়ে সকলের মুখে হাসি ফুটাবো। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পাশে ছিলাম, আছি, থাকবো, ইনশাআল্লাহ। সবার সাথে দেখা হবে, কথা হবে, আমরা সবাই হাসবো এবং ভালো থাকবো এই প্রত্যাশা রইলো। তিনি আরও বলেন, হাস্য উজ্জ্বল ফোরাম-হাউফো চেয়ারম্যান আল-আমিন শাওন সহ সকলের মঙ্গল কামনা করে আজ শনিবার (৯ ডিসেম্বর ২০২৩) শরীয়তপুরে হাউফোর মতবিনিময় সভার শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হাউফোর চেয়ারম্যান আল-আমিন শাওন বলেন, হাউফো’র পথ চলার (২০১৮-২০২৩) ৫ বছর–! আরও যোগ্য নেতৃত্বের খোজে-হাউফো। খুব শীঘ্রই হাস্য উজ্জ্বল ফোরাম (হাউফো)’র কেন্দ্রীয় সম্মেলন, ইনশাআল্লাহ। সকলের মুখে হাসি দেখার প্রত্যাশায় আমরা। হাসি ফুটুক সবার মুখে; বিশ্ববাসী থাকবে সুখে। কাউকে অতিক্রম করতে চাইনা; ব্যতিক্রম হতে চাই। সঙ্গে থাকুন; থাকবো আজীবন। সদা হাস্য উজ্জ্বল, হাস্য উজ্জ্বল, হাস্য উজ্জ্বল থাকার প্রত্যাশাকারী এবং আনন্দের মাধ্যমে মানুষের সেবায় নিয়োজিত ও অন্যের উপকারে আগ্রহী ব্যক্তিরা হাউফো’র সদস্য হতে পারবেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com