ঢাকা, , ,
ঢাকা, , ,

অনুষ্ঠিত হলো তুরাগ রিপোর্টাস ক্লাবের অভিষেক

তুরাগ রিপোর্টাস ক্লাবের সিলেকশনে নির্বাচিত বিজয়ী কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো তুরাগ রিপোর্টাস ক্লাবের অভিষেক অনুষ্ঠান।৩০ শে ডিসেম্বর ২০২৩ ইং শনিবার রাত ০৮ টায় তুরাগের ভাটুলিয়া এলাকায় তুরাগ রিপোর্টাস ক্লাবে কেক কাটার মধ্যে দিয়ে অভিষেকের আয়োজন করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও তুরাগ রিপোর্টাস ক্লাবের সম্মানিত উপদেষ্টা মোঃ নাসির উদ্দীন আরও উপস্থিত ছিলেন,উপদেষ্টা মোঃ আলাউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী বিসমিল্লাহ ট্রেনিং সেন্টার,উপদেষ্টা মোঃ হাবিব বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক।বিজয় টিভির সাংবাদিক ও তুরাগ রিপোর্টাস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হৃদয় খান সহ নির্বাচিত কমিটির সদস্য ও সাধারণ সদস্য বূন্দ।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তুরাগ রিপোর্টাস ক্লাবের নির্বাচিত সভাপতি মোঃ সোহাগ মিয়া(এশিয়ান টিভি)।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান(সিটি রিপোর্টার অপরাধ বিচিত্রা) কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়েই অনুষ্ঠানের সূচনা হয়। সত্যের সন্ধানে আমরা নির্ভীক,একতাই শক্তি,এই স্লোগানকে সামনে রেখে আমন্ত্রিত অতিথিদের এবং নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।উৎসবে উৎসবে পরিনত হয় পুরো রিপোর্টাস ক্লাব প্রাঙ্গন। এসময়ে উপদেষ্টা মোঃ নাসির উদ্দীন তার বক্তব্যে বলেন সংবাদকর্মীদের পাশে আছি এবং থাকবো,যে কোন প্রয়োজন আমি আপনাদের পাশে থেকে কাজ করে যাবো। তুরাগ রিপোর্টাস ক্লাবে থাকবেনা কোন প্যানেল,থাকবেনা দ্বন্দ্ব,সবাই মিলে মিশে এক সাথে এক পরিবার হয়ে পথ চলার আহবান জানান।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com