ঢাকা, , ,
ঢাকা, , ,

মেধা থাকলে কেউ আটকিয়ে রাখতে পারবেনা’ আরমান চৌধুরী রবিন

লিটন সরকার বাদল: ৯ ফেব্রুয়ারী শুক্রবার দাউদকান্দি পৌরসভার আল আমিন মডেল স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের এস,এস সি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক টিভি ও মঞ্চ অভিনেতা আরমান চৌধুরী রবিন বলেন।

 

আমাদের শিক্ষার্থীরা জিপিএ ৫ পাচ্ছে, ভাল ফলাফল করছে কিন্তু সে কি সৎ মানুষ হচ্ছে, সে কি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হচ্ছে? লাখো শহিদের রক্তে ভেজা এই মাটি ও মানুষের প্রতি তাঁর যে দায়িত্ব ও কর্তব্য আছে, সে কি সেই দায়িত্ব ও কর্তব্যগুলো ঠিকমত পালন করছে? তাঁরা যদি সেই দায়িত্ববোধ সম্পর্কে সচেতন থাকে তাহলেই একটি সুন্দর সোনার বাংলা করা সম্ভব, একটি কথা মনে রাখবে মেধা থাকলে কেউ আটকিয়ে রাখতে পারবেনা’। এস,এস,সি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল সবসময়।

 

৭ নং ওয়ার্ড কাউন্সিল ও পৌর প্যানেল মেয়র মোঃ এনামুল হক সরকার এমেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি, পৌর প্যানেল মেয়র মোঃ রকির উদ্দিন রকির, অধ্যক্ষ কামাল হোসেন প্রধান ও প্রতিষ্ঠাতা জহিরুল হক চৌধুরী।
এ সময় স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র/ছাত্রী অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com