ঢাকা, , ,
ঢাকা, , ,

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ২

বাগেরহাটের মোল্লাহাটে সুপারি পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জামিল সরদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার জয়ডিহি দড়িয়াঘাটা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম।

আশরাফুল আলম বলেন, একই বংশের লোকজনের মধ্যে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে সুপারি পাড়া নিয়ে জানতে গেলে চাচাতো ভাই ইসরাইল সরদার ও তার ছেলে রইজ সরদার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে জামিল সরদারকে কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় দেলোয়ার সরদার ও সবুজ সরদার নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com