ঢাকা, , ,
ঢাকা, , ,

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটর সাইকেল দূর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

অধীর রাজবংশী,মুন্সিগঞ্জ :
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ শ্রীনগরে অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে।

 

২১ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার দুপুর দুইটার দিকে উপজেলার হাসাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি অজ্ঞাত বাস ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা বাবা-মেয়ে মহাসড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

 

পরে সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া পুলিশ ফাড়ির একটি টিম ঘটনাস্থলে এসে নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাসাড়া পুলিশ ফাড়িতে নিয়ে আসে।

 

নিহতরা হলেন- বরিশাল রমজান কাঠি এলাকার আব্দুল হাকিমের ছেলে কামাল হোসেন (৩০) ও তার কন্যা শিশু মাহিরা মাহি (১০)।

শ্রীনগর হাসাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, নিহত কামাল হোসেন ও তার মেয়ে মাহিরা মাহি লাশ বর্তমানে হাঁসাড়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা করছে পুলিশ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com