ঢাকা, , ,
ঢাকা, , ,

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ বন্ধু নিহত

বগুড়ার কাহালুতে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেওয়ায় দুই বন্ধু নিহত ও অপর বন্ধু গুরুতর আহত হয়েছেন। আহতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার জামগ্রাম মালঞ্চা সড়কের জামগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর পশ্চিমপাড়ার মুক্তার রহমানের ছেলে সিরাজুল ইসলাম জেমস (১৮), একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৭)। আহত বন্ধু রাশেদ হোসেন (১৯) একই গ্রামের জাহাঙ্গীর রহমানের ছেলে। জেসম স্থানীয় হাটকড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। রাশেদ ভুস্কুর দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল।

 

কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, নিহত দুই বন্ধুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com