ঢাকা, , ,
ঢাকা, , ,

মিরপুরে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু

রাজধানীর মিরপুর-২ নম্বরে জার্মান টেকনিক্যালের পাশে একটি নির্মাণাধীন ভবনে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহিদ (২২) নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

জাহিদ চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার জুরানপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। বর্তমানে উত্তরা এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের ভাই উকিল মিয়া জানান, আমার ভাই টাইলস মিস্ত্রির কাজ করতো। আজ বিকেলের দিকে মিরপুরে একটি নির্মাণাধীন ভবনে টাইলসের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়ে সে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com