ঢাকা, , ,
ঢাকা, , ,

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার

রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হওয়া তিন কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১টার দিকে পবা উপজেলার চরশ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- পবা উপজেলার কাটাখালির বাখরা বাঁশ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা রেন্টুর ছেলে যুবরাজ (১২), নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৪), লিটনের ছেলে আরিফ (১৪)। নিহতরা স্কুলশিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাত কিশোর মিলে পদ্মা নদীতে গোসল করতে এসেছিল। গোসলের একপর্যায়ে তিনজন পানিতে তলিয়ে যায়। এ সময় বাকি চারজন নিখোঁজদের উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা  বলেন, পদ্মায় গোসলে নেমে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com