ঢাকা, , ,
ঢাকা, , ,

মুন্সীগঞ্জ শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

অধীর রাজবংশী , মুন্সিগঞ্জ :
মুন্সীগঞ্জের শ্রীনগরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রোকেয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধ মহিলা মৃত্যু হয়েছে।

 

 

২৮ এপ্রিল ২০২৪, রবিবার সকাল ৯ টার দিকে কামারখোলা সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পূর্ব কামারখোলা গ্রামের মৃত ইয়াকুব সিকদারের স্ত্রী নিহত রোকেয়া বেগম(৬০) বলে জানা গেছে।

 

 

প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির খুলনা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কামারখোলা এলাকা অতিক্রম করার সময় রোকেয়া বেগম অসাবধানতা বসত ট্রেন লাইনে উঠে পড়লে ট্রেনে কাটা পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

 

 

এ বিষয়ে মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার হাসান উর রহমান জানান, ট্রেন আসার সময় অসাবধানতাবত ট্রেন লাইনে উঠে পড়ায় এই দূর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ মাওয়া রেলওয়ে স্টেশনে রেল পুলিশের হেফাজতে রয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com