অধীর রাজবংশী, মুন্সিগঞ্জ :
শ্রীনগরে দুই ট্রাকের চাপায় সুইজারল্যান্ড প্রবাসি সড়কেই নিহত ও অপর আরোহি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
৭ জুন ২০২৪ ,শুক্রবার সকাল ৭:৩০ ঘটিকার দিকে ঢাকা-দোহার রোড বাঘড়া বরিবর খোলার মোড়,খান বাড়ির সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
ঢাকা দোহারের সাতভিটা গ্রামের মৃত ওলি খালাসির ছেলে সুইজারল্যান্ড প্রবাসী মিজানুর রহমান(৪০)ঘটনা স্থলেই তার মৃত্য হয়।এক মাস আগে ছুটিতে বাড়িতে আসছিলেন। আগামী কাল শনিবার তার বিদেশে যাওয়া কথা ছিল। আহত আল আমিন (৩৮) মুকসুদপুর গাবতলি নিহতের স্ত্রীর বড় ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানায়,ঢাকা থেকে দোহারে যাওয়ার পথে, ওভার টেকিং করার সময় শাহ সিমেন্টের দুই ট্রাকের মাঝে পড়ে মোটর সাইকেল দুই ব্যক্তি চাপ লাগলে ঘটনা স্থলে একজন নিহত হয় ও একজন গুরুত্ব আহত অবস্থায় ঢাকা হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বাঘড়া ক্যাম্পের ইনচার্জ সেকান্দর হোসেন জানান,গাড়িকে সাইড দিতে গেলে দুই গাড়ির মাঝ খানে পড়ে যাওয়া কারনে এই দূর্ঘটনা ঘটেছে বলে জানান। নিহতের মরদেহ শ্রীনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে।