ঢাকা, , ,
ঢাকা, , ,

শ্যামনগর থানার লুট হওয়া অস্ত্র ও গুলি পুকুরের পাড় থেকে উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) শ্যামনগর থানার পেছনে একটি পুকুরের পাড় থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

ডিজিএফআই প্রতিনিধি সার্জেন্ট আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিপুর গ্রামের কৃষক থানার পেছনে জমি চাষ করতে গিয়ে কিছু অস্ত্র দেখতে পায়। তারপর অস্ত্রগুলো দেখে একজন সাংবাদিকের মাধ্যমে প্রশাসনকে অবহিত করেন। পরে ডিজিএফআই ও ডিএসবির সদস্যরা এসে সেখান থেকে অস্ত্রগুলো উদ্ধার করেন। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি শটগান, চারটি রাইফেল, পাঁচটি ম্যাগজিন ও ৫১ রাউন্ড গুলি।

অন্যদিকে শ্যামনগর প্রেসক্লাবের সামনে একটা মোটরসাইকেল, দুইটি পোড়া মোটরসাইকেল ও শ্যামনগর থানার একটি ফ্রিজ ফিরিয়ে দিয়ে গেছেন অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জানান, লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য জিনিসপত্র ফিরিয়ে দিতে দু’দিন ধরে এলাকায় মাইকিং হচ্ছে। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে স্থানীয়রা বিভিন্ন স্থানে অস্ত্র ও গুলি রেখে যাচ্ছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর সাতক্ষীরার শ্যামনগর থানায় অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com