ঢাকা, , ,
ঢাকা, , ,

শামা ওবায়েদ ও শহিদুল ইসলামের পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সমস্ত পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের সমস্ত পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইতোমধ্যে এই দুইজনে পদ স্থগিতের বিষয়টি তাদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনার পর এই দুই নেতার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হলো।

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সদর উপজেলায় এ ঘটনা ঘটে।নিহত কবির ভূঁইয়া (৫৫) উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভূঁইয়ার ছেলে। তিনি কোন পক্ষের সমর্থক, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com