ঢাকা, , ,
ঢাকা, , ,

ফের লঘুচাপের আশঙ্কা, আতঙ্কিত উপকূলের জেলেরা

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আশঙ্কা দেখা দিয়েছে। সাগর কিছুটা উত্তাল রয়েছে। এ অবস্থায় মাছ ধরতে যাওয়া জেলেরা অনেকেই উপকূলে ফিরে এসেছেন। ফিশিং ট্রলারগুলো উপকূলের সবচেয়ে বড় মৎস্য বন্দরের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। এতে হতাশা আর উৎকণ্ঠা নিয়ে সময় পার করছেন উপকূলের হাজারো জেলে।

সমুদ্র থেকে ফিরে আসা এফবি কাজী ট্রলারের মাঝি মো. আনোয়ার হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে হঠাৎ দমকা বাতাস শুরু হয়। আগাম সতর্ক হয়ে ঘাটে ফিরে এসেছি। এমনিতেই সমুদ্রে তেমন একটা মাছ পাচ্ছি না, এরমধ্যে আবার ধারাবাহিকভাবে চলছে প্রাকৃতিক দুর্যোগ।

মৎস্য বন্দর আলীপুরের আড়তদার ব্যবসায়ী আবুল হোসেন কাজী বলেন, হঠাৎ ঝড়ো বাতাসের কারণে মাছ ধরার ট্রলার উপকূলের বিভিন্ন নদ-নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছে। আমরা যারা উপকূলের মৎস্য ব্যবসায়ী এবং জেলে পেশায় আছি তারা হতভাগা। কারণ বছরের অধিকাংশ সময়ই প্রাকৃতিক বাধার মুখে পড়তে হয় আমাদের।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com