ঢাকা, , ,
ঢাকা, , ,

রেললাইনে বসে ইয়াবা বিক্রি, হাতে নাতে আটক

লোহাগাড়া , চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় নবনির্মিত রেললাইনে বসে ইয়াবা বেচা-কেনার সময় হাতে নাতে দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

 

১২ জুলাই ২০২৩, বুধবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আধুনগর রেললাইন সংলগ্ন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা উপজেলার আধুনগর ইউপির ঘাটিয়ার পাড়া এলাকার মাহমুদুল হক ড্রাইভারের পুত্র মাসুদ ও চুনতি পেঠানের পাড়ার আবু তাহেরের পুত্র এহসান।

 

 

চুনতি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো.ফারুক আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আধুনগর রেললাইন সংলগ্ন এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে এমন খরব পেয়ে অভিযান শুরু করি। অভিযানে ২শ পিচ ইয়াবা সহ দুই যুবক কে আটক করতে সক্ষম হয় পুলিশ। তিনি জানান, মাসুদ রানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে মাদক মামলা রয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com