ঢাকা, , ,
ঢাকা, , ,

কিশোরগঞ্জের কুলিয়ার চরে ২০ লিটার চোলাই আটক

কুলিয়ার চর, কিশোরগঞ্জ প্রতিনিধি  :
জেলার কুলিয়ারচরে ২০ লিটার চোলাই মদ সহ রাসেল মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

 

২২ জুলাই ২০২৩ , শনিবার সন্ধ্যায় জেলা পুলিশ মিডিয়া সেলে এ তথ্য জানায় পুলিশ। আটককৃত মোঃ রাসেল মিয়া (২০) উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।

 

জানা যায়, গত শুক্রবার রাত ১০টার দিকে কুলিয়ারচর থানা নলবাইদ বিশেষ অভিযান পরিচালনা করে ২০ লিটার চোলাই মদসহ রাসেল মিয়াকে গ্রেপ্তার পুলিশ। পরে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি দায়ের শেষে শনিবার দুপুরে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

 

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কুলিয়ার চর এলাকা থেকে মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com