ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে ১০ কেজি গাঁজা সহ একজন আটক

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে অবৈধ মাদক চোরাচালান রোধে পানছড়ি থানা পুলিশের নিয়মিত টহলে ১০ কেজি গাজা সহ একজনকে আটক করা হয়েছে।

 

সুত্র জানায় , খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ পানছড়ি থানার সার্বিক তত্ত্বাবধানে অবৈধ মাদক চোরাচালান রোধে থানা এলাকায় নিয়মিত টহল চলাকালীন সময়ে এসআই (নিঃ) অনিক কুমার দে, এএসআই (নিঃ) মোঃ কামরুল হাসান, এএএসআই (নিঃ) মোঃ ফারুক হোসাইন সঙ্গীয় ফোর্স সহ ১৪ আগষ্ট ২০২৩ সোমবার দিবাগত রাত ১০ টায় কলা বাগান -গোলকপ্রতিমা ছড়া ব্রীজের উপর হইতে ১০ (দশ) কেজি গাঁজা সহ নাপিতা পাড়া গ্রামের মৃত নদীয়া চাকমার ছেলে মাদক ব্যবসায়ী সিমান্ত চাকমা (৪২) কে আটক করে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ জানান, জেলা পুলিশ সুপারের দিক নির্দশনায় নিয়মিত বিশেষ অভিযানে ১০ কেজি গাজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । সে সমতলে গাজা চালান করে । আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে। মাদক নির্মুলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com