ঢাকা, , ,
ঢাকা, , ,

শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামালসহ আটক ১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে চুরি করা বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামালসহ মাহবুব হোসেন বাবু (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর উপর চাকপাড়া গ্রামের মৃত চেনু আলীর ছেলে। শনিবার সকালে উপর চাকপাড়া ঢুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে থেকে গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শিবগঞ্জ জোনাল অফিস জানায়, গত মাসে উপজেলার বালুটুঙ্গী এলাকাসহ বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল চুরি হয়।

 

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহাম্মদ জানান, শুক্রবার রাতে উপর চাকপাড়া ঢুলিপাড়া এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল চুরি হয়। সকালে আবারো মালামাল চুরি করতে গিয়ে তাকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শিবগঞ্জ জোনাল অফিস ও স্থানীয়রা। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শিবগঞ্জ জোনাল অফিসের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com