ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে গাঁজা ও ভারতীয় টেলকম পাউডার সহ দু’জন আটক

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি :
জেলার পানছড়িতে পুলিশের নিয়মিত অভিযানে গাঁজা ও অবৈধ ভারতীয় পন্ডস টেলকম পাউডার সহ দু’জনকে আটক করেছে থানা পুলিশ।

 

সুত্রে জানা যায় , মাদক, চোরাচালান ও অপরাধ দমনের নিয়মিত টহলের অংশ হিসাবে ২৩ সেপ্টেম্বর শনিবার দিবাগত মধ্য রাতে পানছড়ি -খাগড়াছড়ি সড়কের কুড়াদিয়া ছড়া ব্রীজ সংলগ্ন এলাকা হতে এক কেজি গাঁজা ও ১২৬৫ পিছ ভারতীয় পন্ডস টেলকম পাউডার সহ এস আই সৈয়দ সানাউল্লাহ ও সংগীয় ফোর্স গন অভিযান চালিয়ে দু’জনকে আটক করেন। আটককৃতরা পানছড়ির নকুল মাষ্টার টিলার অজিত বড়ুয়ার ছেলে পিয়ান বড়ুয়া (২১) ও মোহাম্মদপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মোঃ বেলাল হোসেন ( ২০) ।

 

 

পানছড়ি থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) অনিক কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২৪ সেপ্টেম্বর ২০২৩ রবিবার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে খাগড়াছড়ি সদর কোর্ট হাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশের মাদক, চোরাচালান ও অপরাধ দমনের নিয়মিত টহল অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com