ঢাকা, , ,
ঢাকা, , ,

রোয়াংছড়িতে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

রোয়াংছড়ি , বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের রোয়াংছড়িতে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে ক‍্যথুইপ্রু মারমা (৩২) কে কুপিয়ে হত‍্যা করার খবর পাওয়া গেছে।

 

রবিবার (২৪ সেপ্টেম্বর) ২নং তারাছা ইউনিয়নের ২নং ওয়ার্ড বইক্ষ‍্যং পাড়া লতাঝিরি এলাকার সন্ধ্যায় জুম ঘরে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ব‍্যক্তি উজানী পাড়া ক‍্যবাইচিং মারমা ছোট ছেলে ক‍্যথুইপ্রু মারমা। হত‍্যাকারী অভিযুক্ত ব‍্যক্তি মংরে মারমা পূর্বে শত্রুতা জেড়ে ক‍্যথুইপ্রু মারমাকে নির্জন এলাকায় জুম ঘরে ডেকে নিয়ে মংরে মারমা দা দিয়ে কুপিয়ে গলা কেটে খুন করেছে। গ্রামবাসীরা হত‍্যা খবর পেয়ে পুলিশকে অবগত করেন।

 

রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান ঘটনা সত‍্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) ঘটনাস্থল থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com