ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়ি থেকে বাস চুরি করে নেওয়ার পথে জালিয়াপাড়ায় আটক

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
গভীর রাতে খাগড়াছড়ি জেলার চেঙ্গী স্কোয়ারের পশ্চিম পাশে খাগড়াছড়ি টু ঢাকা সড়কের উপর থেকে ইকোনো সার্ভিস বাস গাড়ী যার নং-ঢাকা মেট্রো-ব-১৪-৬১৮৫ ছিনতাই করে নিয়ে যাওয়ার কালে গুইমারা থানার জালিয়াপাড়া হইতে গুইমারা থানা পুলিশ সুকৌশলে ছিনতাইকারী সহ গাড়িটি আটক করে।

 

পুলিশ সুত্রে জানা যায়, ছিনতাইকারী জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং দক্ষিণ আচলন এলাকার মৃত গুলফু মিয়ার ছেলে মোঃ জামাল হোসেন (৩২)। ৬ অক্টোবর শুক্রবার দিবাগত গভীর রাতে সে গাড়ির জানালা খুলে ভিতরে গাড়ির হেলপারদের ছুড়ি দেখিয়ে চাবি নিয়ে বাসগাড়ি চুরি করার চেষ্টা করছিলো।

 

 

ঘটনার বিবরণে গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর জানান, মাটিরাঙ্গা সেনা জোনের দুইটি ব্রাকেট ভেঙ্গে পালিয়ে আসায় সন্দেহ হলে নিরাপত্তা বাহিনী গুইমারা থানায় জানায়। গুইমারা থানা পুলিশের বিশেষ অভিযানের টহল দল তাকে গুইমারা ও জালিপাড়ায় ব্যারিকেট সৃস্টি করে। ছিনতাইকারী গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় গুইমারা সদরের ব্যারিকেড ভেঙে জালিয়া পাড়াতে কাভার্ড ভ্যানের ব্যারিকেড এড়িয়ে পালাতে না পারলে রাত আনুমানিক আড়াইটার দিকে ছিনতাইকারী সহ গাড়িটি আটক করতে সক্ষম হয় থানা পুলিশ। আটককৃত ছিনতাইকারীর নামে গুইমারা থানায় মামলা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com