ঢাকা, , ,
ঢাকা, , ,

চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ১২৯ কেজি গাঁজা সহ নারী আটক

 চৌদ্দগ্রাম ,কুমিল্লা প্রতিনিধি:
জেলার চৌদ্দগ্রাম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১২৯ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ ও এক নারীকে আটক করা হয়েছে।

 

৯ অক্টোবর ২০২৩ সোমবার দুপুরে এই তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা।

 

 

থানা পুলিশ সুত্রে জানান, সোমবার ভোর সাড়ে ৪টায় থানার এস আই আব্দুল কুদ্দুস, এস আই আব্দুল মতিন ও এ এস আই এমরান ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারের অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত বাজারের পূর্বপাশে গাছের গুড়ি বোঝাই একটি নম্বর বিহীন পিকআপ রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ওই পিকআপটি তল্লাশী চালিয়ে ১২৪ কেজি গাঁজা উদ্ধার করে। অপর একটি অভিযানে কক্সবাজার জেলার বাসিন্দা জোহরা বেগম নামের এক নারীকে ০৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করে পুলিশ।

 

 

গাজা আটকের সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাদকের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com