ঢাকা, , ,
ঢাকা, , ,

রাঙ্গামাটিতে গাছের ট্রাকে সন্ত্রাসীদের গুলি, চালক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার , রাঙ্গামাটি :
রাঙ্গামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের ধেপ্পোছড়ি এলাকায় চলন্ত গাছের ট্রাকে গুলিবর্ষণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ ঘটনায় গাড়ীর চালক শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছে।

 

 

১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার সকাল ৯টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের ধেপ্পোছড়ি এলাকার সড়কে পাহাড় উঠার সময় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে গুলি করে। এতে গাড়ীর চালকের বামপায়ে গুলিবিদ্ধ হয় ও গাড়ির দুইটি চাকা ফেটে যায়।

 

স্থানীয় ড্রাইভারা আহত চালককে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।

 

রাঙ্গামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সন্ত্রাসীরা চলন্ত ট্রাকে গুলিবর্ষণ করে। এতে ট্রাক চালক শহিদুল ইসলামের বামপায়ে গুলিবিদ্ধ হয়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ গিয়ে ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এলাাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।

 

 

 

 এ ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটি শহরের ট্রাক টার্মিনালের সামনে গাড়ির চালক ও শ্রমিকরা সড়কে ব্যারিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় সশস্ত্র সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা। অন্যদিকে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্থ করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com