ঢাকা, , ,
ঢাকা, , ,

মিরসরাইয়ে শিশুকে শ্লীলতাহানির দায়ে বৃদ্ধকে ১ মাসের কারাদন্ড

মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
মিরসরাইয়ে পঞ্চম শ্রেণি ছাত্রীর এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ননা মিয়া (৫০) নামে এক বৃদ্ধকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

 

শুক্রবার (১৩ অক্টোবর) মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম মঘাদিয়া সীতাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বাবাকে ডাকতে বাড়ির বাইরে গেলে প্রলোভন দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে বৃদ্ধ ননামিয়া কুপ্রস্তাব দিয়ে শিশুটির শ্লীলতাহানী করে। এ ঘটনায় ভয়ে শিশুটি কান্নাকাটি শুরু করে। এ সময় আশ পাশের লোকজন জড়ো হয়ে বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে জানালে তিনি ঘটনার সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

 

 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মিরসরাই পৌরসভার সীতাপুকুর এলাকায় এক শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে ননা মিয়া নামের এক বৃদ্ধকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com